News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর মহারানীতে কিছুদিনের মধ্যে শুরু হবে একলব্য বিদ্যালয়
Image

উত্তর মহারানীতে কিছুদিনের মধ্যে শুরু হবে একলব্য বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ জুলাই৷৷ মুঙ্গিয়াকামি উত্তর মহারানী এলাকায় কিছুদিনের মধ্যেই পথ চলা শুরু করবে একলব্য বিদ্যালয়৷ বিদ্যালয়টি চালু হলে এলাকার ছেলে-মেয়েরা উন্নত শিক্ষার সুযোগ লাভ করবে৷ এখানে একটি একলব্য বিদ্যালয় স্থাপনের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন এলাকার জনগণ৷ অবশেষে তাদের স্বপ্ণ পূরণ হতে চলেছে৷ বুধবার এই একলব্য বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনে যান  রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ৷   সঙ্গে ছিলেন প্রশাসনের কর্মকর্তারা৷ আপাতকালের জন্য এই একলব্য বিদ্যালয়টি উত্তর মহারানীপুর এলাকায়  বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পথচলা শুরু করবে৷ এর জন্য  বিদ্যালয়ের বেশ কয়েকটি কক্ষকে একলব্য বিদ্যালয়ের জন্য সাজিয়ে নির্মাণ করা হচ্ছে৷  মন্ত্রী বিকাশ দেববর্মা এদিনের এই পরিদর্শন কালে অতিদ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের৷ এদিন এই পরিদর্শনকালে তিনি আশা ব্যক্ত করেন যে, এই একলব্য বিদ্যালয়টি চালু হলে আগামী দিন এলাকার ছেলে মেয়েদের শিক্ষার  প্রসারে এই একলব্য বিদ্যালয়টি বিশেষ ভূমিকা গ্রহণ করবে৷৷ এ দিনের এই প্রতিনিধি দলে মন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের বিডিও সহ মহকুমা প্রশাসনের অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top