News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবল : জয় দিয়ে দারুন সূচনা ব্লাডমাউথ ক্লাবের
Image

বি-ডিভিশন ফুটবল : জয় দিয়ে দারুন সূচনা ব্লাডমাউথ ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। জয় দিয়ে দারুণ সূচনা ব্লাড মাউথ ক্লাবের। ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ, বুধবার থেকে, উমাকান্ত মিনি স্টেডিয়ামে। খেলা শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বলে কিক মেরে লীগের সূচনা করেন প্রাক্তন ফুটবলার রাজেশ রায় চৌধুরী। অনুষ্ঠানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি, দায়িত্বপ্রাপ্ত সচিব, যুগ্ম সম্পাদক সহ সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শুরুর আগে অতিথিবৃন্দ দুদলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। ‌ ম্যাচের শুরু থেকেই একপ্রকার আক্রমণাত্মক খেলে ব্লাডমাউথ ক্লাব প্রথমার্ধে এক- শূন্যতে লিড নেয়। ২৬ মিনিটের মাথায় প্রথম গোলটি হয় প্রীতম সরকারের পা থেকে। পরবর্তী সময়ে ভারতরত্ন সংঘের খেলোয়াড়রা গোলটি শোধ করতে বেশ কয়েকবার চেষ্টা করলেও সফল হয়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ এগোতে থাকে তবে খেলার ৭০ মিনিটের মাথায় ভারত রত্ন সংঘের ক্যালভিন ডার্লং একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরক্ষণে খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাত্রা আরও বেড়ে যায়। অবশেষে খেলার শেষ দিকে ৮৬ মিনিটের মাথায় আছইফাঙ জমাতিয়ার গোলে ব্লাড মাউথ দুই-একে লিড নেয়। শেষ পর্যন্ত আছইফাঙ-এর গোলটি জয় সূচক গোলের রূপ পায়। তিন পয়েন্ট অর্জন করে নেয় ব্লাড মাউথ ক্লাব। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী দলের স্ট্রাইকার প্রীতম সরকারকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস ও অসীম বৈদ্য। ‌ দিনের খেলা,ষ: বিকেল ৪:০০ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে নাইন বুলেটস ক্লাব বনাম পুলিশ রিক্রিয়েশন ক্লাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top