News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৩৩৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ধৃত বহিঃরাজ্যের গাড়ি চালক
Image

৩৩৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ধৃত বহিঃরাজ্যের গাড়ি চালক

আগরতলা, ৫ জুলাই (হি.স.) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নাকা পয়েন্টে ১০ চাকার লরিতে তল্লাশি চালিয়ে ৩৩৭ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সাথে বহিঃরাজ্যের গাড়ি চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হবে বলে জানিয়েছেন তিনি। 

পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন সুত্রে খবর আসে ত্রিপুরা থেকে অসমের উদ্দেশ্যে লরি করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আজ দুপুর ১ টা নাগাদ ডাব্লিউবি৭৩ডি৫৯১১ নম্বরের শিলচরমুখী ১০ চাকার লরিকে আটক করে পুলিশ। তাতে তল্লাশি চালিয়ে ৩৩৭ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। লরির গোপন চেম্বার থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। সাথে গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, ধৃত গাড়ির চালক অসমের গৌহাটির বাসিন্দা জাকির হোসেন। তাকে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হবে।

Releated Posts

মাটি ধসে দুই যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

ইসরো অর্থায়িত গবেষণা প্রকল্প পেলেন ত্রিপুরার যুব বিজ্ঞানী, গর্বিত বিলোনিয়া

আগরতলা, ১৩ জুন : ত্রিপুরার দক্ষিণ জেলার ছোট্ট শহর বিলোনিয়ার সন্তান ড. সৌরভ পাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

পানীয় জলের সংকটে কাঞ্চনমালা মুসলিম পাড়া, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

আগরতলা, ১৩ জুন : পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

উত্তর-পূর্ব ভারতে ১৪ কোটি টাকা মূল্যের ৭১ লক্ষ চোরাচালানকৃত বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিআরআই : গ্রেপ্তার চার

নয়াদিল্লি: ১২ জুন: বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর-পূর্ব ভারতে একাধিক…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top