News Flash

  • Home
  • প্রধান খবর
  • এশীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য এসসিও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হয়েছে : প্রধানমন্ত্রী মোদী
Image

এশীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য এসসিও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হয়েছে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): এশীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিগত দুই দশকে এশীয় অঞ্চলের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে এসসিও। আমরা এই অঞ্চলটিকে শুধু একটি বর্ধিত প্রতিবেশী হিসেবে নয়, একটি বর্ধিত পরিবার হিসেবেও দেখি।

শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। প্রথম বার এই বৈঠকের সভাপতিত্ব করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সভাপতিত্বে এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশের প্রধানেরা।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “আফগানিস্তানের পরিস্থিতি আমাদের সকলের নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলেছে। আফগানিস্তান সম্পর্কে ভারতের উদ্বেগ এবং প্রত্যাশা এসসিও সদস্য দেশগুলির বেশিরভাগের মতোই। আফগানিস্তানের জনগণের কল্যাণের জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে… আফগানিস্তানের ভূমি যাতে প্রতিবেশী দেশগুলিতে অশান্তি ছড়ানো বা চরমপন্থী মতাদর্শের প্রচারের জন্য ব্যবহার করা না হয়, তা গুরুত্বপূর্ণ।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top