News Flash

Image

রঘুনাথপুরে কুখ্যাত চোরকে ধরে গণধোলাই

প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷  রঘুনাথপুর এলাকাবাসীদের হাতে আটক কুখ্যাত চোর৷ উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে৷ বেশ কয়েক মাস ধরে রঘুনাথপুর এলাকায় মানুষের বাড়ি ঘরে চুরি ঘটনা ঘটে চলছে৷ রঘুনাথপুর এলাকার এলাকাবাসীরা তাতে রীতিমত অতিষ্ঠ৷ মঙ্গলবার দুপুরে সরকারি লোয়ার ব্রিজের সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছিল এক যুবক৷ ঠিক সেই সময় রঘুনাথপুর এলাকার জনগণ ধরে উত্তম মাধ্যম দিয়ে খবর পাঠায় বিশালগড় থানায়৷ বিশালগড় থানার ইন্সপেক্টর মৃদুল মজুমদার সহ  পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে  চোরকে আটক করে থানায় নিয়ে আসে৷ জানা যায় রঘুনাথপুর এলাকায় এক যুবক চুরির সাথে জড়িত আছে৷ পুলিশের আচ পেয়ে গা ঢাকা দিতে সক্ষম হয় ওই যুবক৷ রঘুনাথপুর এলাকাবাসীরা জানিয়েছেন নেশায় আসক্ত হয়ে বিভিন্ন বাড়িতে চুরি কান্ড সংঘটিত করে যাচ্ছে৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top