News Flash

Image

বৈদ্যুতিক তার ছিঁড়ে গুরুতর আহত বৃদ্ধা

আগরতলা, ৪ জুলাই (হি.স.) : বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন বছর সত্তরের এক বৃদ্ধা। কৈলাসহর ভগবাননগর স্কুল পাড়ায় স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে আহত বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। বর্তমানে ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জনৈক এলাকাবাসী জনিয়েছেন, মঙ্গলবার সকালে কৈলাসহর ভগবাননগর স্কুল পাড়ার বাসিন্দা সন্তোষী সূত্রধর(৭০) নিজ বাড়িতে কাজ করছিলেন। তখব রাস্তার বসানো খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে বৃদ্ধার শরীরে পড়েছিল। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পরে গিয়েছিলেন। স্থানীয় মানুষ ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন যাবৎ রাস্তায় ওই বৈদ্যুতিক খুঁটিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয় মানুষ কৈলাসহর বিদ্যুৎ নিগমের কার্যালয়ে দফায় দফায় অভিযোগ জানালেও কর্মকর্তারা এবিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে, আজ দুর্ঘটনার শিকার হয়েছেন ওই বৃদ্ধা। 

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top