News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারকে ইসকনের আর্থিক সহায়তা
Image

ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারকে ইসকনের আর্থিক সহায়তা

কুমারঘাট(ত্রিপুরা), ৪ জুলাই (হি. স.) : ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে ইসকন। আজ ইসকন আগরতলার কো-প্রেসিডেন্ট শ্রীধাম গোবিন্দ দাস প্রত্যেক পরিবারের হাতে ওই অর্থরাশি তুলে দিয়েছেন। 

প্রসঙ্গত, কুমারঘাটে ইসকন আয়োজিত উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় ত্রিপুরা সহ সারা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। ত্রিপুরা সরকারও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। ত্রিপুরা সরকার ইতিমধ্যে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা শুরু করে দিয়েছে। 

উল্টো রথে মর্মান্তিক ঘটনায় গাফিলতি স্বীকার করেছে ইসকন কর্তৃপক্ষ। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইসকন সারা দেশে রথের সুরক্ষায় কমিটি গঠন করেছে। আজ ইসকন নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। এ-বিষয়ে ইসকন আগরতলার কো-প্রেসিডেন্ট শ্রীধাম গোবিন্দ দাস বলেন, উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, আহতদের আর্থিক সহায়তার বিষয়েও ইসকন চিন্তাভাবনা করছে। কারণ, আহতদের আঘাতের বিভিন্ন স্তর রয়েছে। সমস্ত কিছু বিবেচনা করে পরবর্তী পর্যায়ে আর্থিক সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top