News Flash

  • Home
  • খেলা
  • চ্যালেঞ্জার ট্রফির এলিমিনেটর ম্যাচেরেক্স ক্লাবকে হারিয়ে ব্রু জোয়াইন জয়ী
Image

চ্যালেঞ্জার ট্রফির এলিমিনেটর ম্যাচেরেক্স ক্লাবকে হারিয়ে ব্রু জোয়াইন জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। দুর্দান্ত জয় পেয়েছে ব্রু জোয়াইন মৌথো। হারিয়েছে রেক্স ক্লাবকে ।আর এই হারের সুবাদে রেক্স ক্লাব শান্তির বাজারের চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট থেকে এলিমিনেটেড হয়েছে। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে শান্তিরবাজার ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে ব্রু জোয়াইন মৌথো ৫ উইকেটের ব্যবধানে রেক্স ক্লাবকে পরাজিত করে একদিকে যেমন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার ছাড়পত্র পেয়েছে অপরদিকে ফাইনালের আশাও জিইয়ে রেখেছে। টস জিতে ব্রু জোয়াইন মৌথো প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে রেক্স ক্লাব ৪৭ ওভারের খেলায় ৩১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ব্রু জোয়াইন মৌথো ৩৩ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয় এর প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে বসন্ত দেওয়ানের অপরাজিত ৫৭ রান এবং অমল রিয়াংয়ের ৪৩ রান জয়ের পেছনে বিশেষ ভূমিকা রেখেছে। রেক্স
ক্লাবের কিষাণ মুরাসিং সর্বাধিক ৩৪ রান পেয়েছিল। ব্রু জোয়াইন মৌথোর সুকান্ত রিয়াং ৮ রানে ৩ উইকেট দখল করে যথেষ্ট সাফল্য পেয়েছে। এছাড়া, বসন্ত দেওয়ান ৬৫ রানে তিনটি এবং অজয় দেববর্মা দুটি উইকেট পেয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে বসন্ত রিয়াং পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top