News Flash

  • Home
  • বিনোদন
  • বিজ্ঞাপনের শুটিংয়ে কলকাতায় ভূমি
Image

বিজ্ঞাপনের শুটিংয়ে কলকাতায় ভূমি

বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য কলকাতা ঘুরে গেলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর । আর সেই সঙ্গে সারলেন ভূরিভোজ। ইনস্টাগ্রামে সেই ছবিই শেয়ার করেছেন অভিনেত্রী। আলু-পোস্তর প্রেমে পড়ে গিয়েছেন অভিনেত্রী।সম্প্রতি নেটফ্লিক্সে ভূমি ও নওয়াজউদ্দিনের ‘আফওয়া’ ছবি তুমুল প্রশংসিত হচ্ছে। এমন পরিস্থিতিতেই কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। শোনা গিয়েছে, সায়ন্তন ঘোষালের পরিচালনায় বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। তার ফাঁকে পেটপুজো করতে ভোলেননি। নিরামিষাশী অভিনেত্রী খাবারের থালার যে ছবি ভূমি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যেটুকু বোঝা যাচ্ছে তাতে লুচির সঙ্গে আলু-পোস্তর পাশাপাশি ধোকাও খেয়েছেন অভিনেত্রী। পাশাপাশি আরও দু’টি পদ রয়েছে। আলু-পোস্তর প্রেমে পড়ে গিয়েছেন অভিনেত্রী। তা জানিয়েছেন এই ভিডিও আপলোড করে। শোনা গিয়েছে, বড় বাজারে গিয়ে চুড়ি কেনার ইচ্ছে ছিল অভিনেত্রীর। তা হয়নি। তবে বাড়ির জন্য ঝালমুড়ি আর মিষ্টি নিয়ে গিয়েছেন তিনি।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top