নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহরের লালবাহাদুর চৌমুহন এ এলাকায় বিদ্যুৎ নিগমের গাড়ির সঙ্গে সুকটির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছে সুকটি চালক৷ পথ দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ রবিবার লালবাহাদুর চৌমুহনী এলাকায় বিদ্যুৎ নিগমের একটি গাড়ির সঙ্গে বিপরীতমুখী একটি সুকটির সংঘর্ষে সুকটি চালক গুরুতর পাবে আহত হয়েছেন৷ আহত সুকটি চালকের নাম নবীন দেববর্মা৷ বাড়ি ভগবান ঠাকুর চৌমহনী এলাকায়৷ তার একটি পা ভেঙ্গে গেছে৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ দুর্ঘটনায় সুকটি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

বিদ্যুৎ নিগমের গাড়ির সাথে সংঘর্ষ গুরুতর আহত সুকটি চালক
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…


















