News Flash

  • Home
  • দিনের খবর
  • আমি কোনওদিনই মার-দাঙ্গা এসবের পক্ষে নেই, ভাঙড়ের অশান্তি প্রসঙ্গে সাংসদ মিমি
Image

আমি কোনওদিনই মার-দাঙ্গা এসবের পক্ষে নেই, ভাঙড়ের অশান্তি প্রসঙ্গে সাংসদ মিমি

কলকাতা, ১ জুলাই (হি. স.) : যারা মারপিট করে, দাঙ্গা করে তাদের পাশে আমি কোনদিন ছিলাম না, থাকবও না। শনিবার ডক্টরস ডে উপলক্ষে পাটুলি থানায় রক্তদান শিবিরের উদ্বোধন এসে এমনটাই বললেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী মিমি।

পঞ্চায়েত ভোটে আবহে দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। শনিবার ভাঙড়ের হানাহানি নিয়ে সাংসদ মিমি বলেন, “আমি কোনওদিনই মার-দাঙ্গা এসবের পক্ষে নেই। কোনওদিন থাকবও না। যাঁরা এগুলোকে উৎসাহ দেয় আমি তাঁদের পাশেও কোনওদিন দাঁড়ব না। আমাদের প্রশাসন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অনেকটা নিয়ন্ত্রণও হয়েছে। আমি সাধরণ মানুষকে বলব একটা ভোটের জন্য এই জিনিসগুলি না করতে। এটাই আমার তাঁদের প্রতি বার্তা। সবাই সুস্থভাবে ভোট দিন। যাঁরা কাজ করেছে, যাঁরা সুখে-দুঃখে আপনাদের পাশে ছিল তাঁদের ভোট দিন। আসলে মার-দাঙ্গা করে কোনওদিন কিছু হয়নি। হবেও না। আমি শান্তিপ্রিয় মানুষ। আমি সবসময় চাই সব কিছু শান্ত থাকুক।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top