News Flash

  • Home
  • দেশ
  • সেন্থিলকে বরখাস্ত করায় রবিকে তোপ এলানগোভানের, বললেন রাজ্যপালের কোনও অধিকার নেই
Image

সেন্থিলকে বরখাস্ত করায় রবিকে তোপ এলানগোভানের, বললেন রাজ্যপালের কোনও অধিকার নেই

চেন্নাই, ৩০ জুন (হি.স.): মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ না করেই তামিলনাড়ুর জেলবন্দি মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। আর তা নিয়েই তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন ডিএমকে নেতা টিকেএস এলানগোভান। ডিএমকে নেতার মতে, মন্ত্রীকে বরখাস্ত করার কোনও অধিকার নেই রাজ্যপালের।

শুক্রবার সকালে ডিএমকে নেতা টিকেএস এলানগোভান বলেছেন, “সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর অজান্তে কোনও মন্ত্রীকে অপসারণ করার অধিকার নেই রাজ্যপালের…কিন্তু এই রাজ্যপাল কখনই সংবিধানকে সম্মান করেননি। তিনি প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করেছেন… শুধু অপরাধের অভিযোগে তাঁকে মন্ত্রী হিসেবে বরখাস্ত করা যাবে না। এটাই দেশের আইন।”

উল্লেখ্য, নিয়োগে দুর্নীতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগে জেলবন্দি স্ট্যালিন সরকারের মন্ত্রী ভি সেন্থিল বালাজি। বৃহস্পতিবার সেন্থিলের মন্ত্রিপদ খারিজ করে দিয়েছেন রাজ্যপাল। যা তামিল রাজনীতিতে ‘নজিরবিহীন’ ঘটনা বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে দক্ষিণের এই রাজ্যে রাজ্যপাল বনাম রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছল।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top