News Flash

  • Home
  • খেলা
  • মনিশংকরের দুরন্ত বোলিং বিফলে ব্যাটার্সদের ব্যর্থতায় ব্যাকফুটে ইস্ট
Image

মনিশংকরের দুরন্ত বোলিং বিফলে ব্যাটার্সদের ব্যর্থতায় ব্যাকফুটে ইস্ট

সেন্ট্রাল জোন: ১৮২, ৬৪/০

ইস্ট জোন: ১২২,

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।। মনিশংকরের দুর্দান্ত বোলিং কাজে এলো না। ব্যাটার্সদের ব্যর্থতায় ইস্ট জোন অনেকটাই পিছিয়ে। কার্যত প্রথম ইনিংসে লিড নিয়ে সেন্ট্রাল জোন এই মুহূর্তে চালকের আসনে। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে সেমিফাইনালের ছাড়পত্র সেন্ট্রাল জোনের হাতেই আসবে বলে অনুমান। ‌ সেন্ট্রাল জোন দ্বিতীয় দিনের খেলা শেষে ১২৪ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে পুরো দশ উইকেট। আরও কত রান সংগ্রহ করে সেন্ট্রাল জোন মূলতঃ ইস্ট জোনের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তাই এখন দেখার বিষয়। ৪২.২ ওভার খেলেই ইস্ট জোনের মতো ব্যালান্সড টিম ১২২ রানে ইনিংস গুটিয়ে নেবে, সেটা অনেকেই ভাবেনি। দলীপ ট্রফি শুরুতেই মনিশংকরের দুর্দান্ত চমক আশার আলো জাগিয়ে তুলেছিল। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে একেবারে পাঁচ উইকেট দখল। বেঙ্গালুরুর আলুর ক্রিকেট স্টেডিয়ামে দলীপ ট্রফির প্রথম ম্যাচ। টস জিতে বুধবার সেন্ট্রাল জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৭১.৪ ওভার খেলে ১৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে রিংকু সিং সর্বাধিক ৩৮ রান পায়। এছাড়া হিমাংশু মন্ত্রীর ২৯ রান, উইকেট রক্ষক উপেন্দ্র যাদবের ২৫ রান, ওপেনার বিবেক সিং-এর ২১ রান উল্লেখযোগ্য ছিল ।মনিশঙ্করের পাঁচ উইকেটের পাশাপাশি শাহবাজ পেয়েছিল দুটি উইকেট। এছাড়া ঈশান পোড়েল ও শাহবাজ নাদিম পেয়েছিল একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ইস্ট জোন ১২ ওভার ব্যাটিং এর সুযোগ পেয়ে দুই উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছিল । দ্বিতীয় দিনে আজ, বৃহস্পতিবার অবশিষ্ট আট উইকেট হারিয়ে ৯০ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে রিয়ান পরাগের ৩৩ রান, মনি শংকরের অপরাজিত ৩০ রান এবং সুদীপ কুমার ঘরামীর ২৭ রান উল্লেখযোগ্য হলেও অন্যরা তেমন রান সংগ্রহ করতে পারেনি। সেন্ট্রাল জোনের আবেশ খান ও সৌরভ কুমার তিনটি করে শিবম মাভি দুটি এবং আর ঠাকুর একটি উইকেট পেয়েছে। ৬০ রানে লিড নিয়ে সেন্ট্রাল জোন পুনরায় দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২৫.১ ওভার খেলে বিনা উইকেটে ৬৪ রান সংগ্রহ করেছে। ওপেনার হিমাংশু মন্ত্রী ২৫ রানে এবং বিবেক সিং ৩৪ রানে উইকেটে রয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top