News Flash

  • Home
  • খেলা
  • দলীপ ট্রফি : তিন শতকে সমৃদ্ধ নর্থ জোন সেমিফাইনালের দোরগোড়ায়
Image

দলীপ ট্রফি : তিন শতকে সমৃদ্ধ নর্থ জোন সেমিফাইনালের দোরগোড়ায়

নর্থ জোন: ৫৪০/৮(ডি.)

নর্থ ইস্ট জোন: ৬৫/৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।। তিন তিনটি শতরানে সমৃদ্ধ নর্থ জোনের ইনিংস। ৫৪০ রানে ইনিংস ঘোষণা। নর্থইস্ট জোন এই মুহূর্তে ৪৭৫ রানে পিছিয়ে রয়েছে । যদিও তাদের হাতে এখনও সাত উইকেট বর্তমান। তবে তিন তিনটি শতরানে সমৃদ্ধ নর্থ জোনের ৫৪০ রানের ইনিংস দেখে তাদেরকেই সেমিফাইনালের দোরগোড়ায় অবস্থান করছে বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। অনিশ্চয়তার খেলা ক্রিকেট হলেও নর্থইস্ট জোন এতটাই পিছিয়ে, কোয়ার্টার ফাইনালেই দল থেমে যাবে বলে অনুমান। নাইট ওয়াচম্যান এর ভূমিকায় নিশান্ত সিঁধু শতক থেকে ২৪ রান দূরে ছিল। নিশান্ত আজ, দ্বিতীয় দিনে শতরানের গণ্ডি পেরিয়ে দেড়শ রান সংগ্রহ করেছে ১৮ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। সতীর্থ হরষিত রানাও অপরাজিত রয়েছেন ১২২ রান সংগ্রহ করে। প্রথম দিন থেকেই নর্থইস্ট জোনকে চাপে রেখে নর্থ জোন মূলতঃ সেমিফাইনালে খেলার ভিত্ পাকা করে নিয়েছে। প্রথম দিন ৮৭ ওভার ব্যাট চালিয়ে ৩০৬ রান সংগ্রহ করার পর আজ আরও ২৩৪ রান যোগ করে মোট ৫৪০ রানে ইনিংস ঘোষণা করে দেয়। বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নর্থইস্ট জোন জবাবে খেলতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২০ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে। নিলেশ লামিছানে ৩৫ রানে এবং ল্যাংলং ইয়াম্ব এক রানে উইকেটে রয়েছেন। নর্থ জোনের বালতেজ সিং, সিদ্ধার্থ কৌল ও হরষিত রানা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top