News Flash

Image

কৈলাসহরে ব্রাউন সুগার সহ আটক মহিলা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷  ঊনকোটি জেলার কৈলাশহর থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে আবারো সাফল্য পেয়েছে৷ ভগবান নগরে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার ও নগদ টাকা উদ্ধার হয়েছে৷ নেশা মুক্ত রাজ্য গঠন করার আহবানে সারা দিয়ে পুলিশ রাজ্যের বিভিন্ন স্থানে নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে৷ ঊনকোটি জেলার কৈলাশহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ভগবান নগর এলাকার মায়ারুন বিবির বাড়িতে হানা দিয়ে ব্রাউন সুগার সহ নগদ ৫০০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ অভিযুক্ত মায়ারুন বিবিকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ এই সফল অভিযানের নেতৃত্ব দেন কৈলাশহর থানার পুলিশ ইন্সপেক্টর মিকেলা ডারলং এবং সাব ইন্সপেক্টর প্রতিভা সিনহা৷ উদ্ধার করা ব্রাউন সুগারের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে৷ আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top