News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রচণ্ড বৃষ্টিপাতের জেরে স্থগিত হয়ে গেল চার ধাম যাত্রা
Image

প্রচণ্ড বৃষ্টিপাতের জেরে স্থগিত হয়ে গেল চার ধাম যাত্রা

দেরাদুন, ২৭ জুন (হি. স.) : বর্ষার প্রথম বৃষ্টিতেই বিপর্যস্ত হিমাচল প্রদেশ সহ উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে দিন দুয়েক আগেই কেদারনাথ যাত্রা স্থগিত ঘোষণা করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এবার সমগ্র চার ধাম যাত্রা স্থগিত ঘোষণা করলেন তিনি।

কেদারনাথ ও বদ্রীনাথে খারাপ আবহাওয়ার জন্যই আপাতত চার ধাম যাত্রা স্থগিত করা হল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চার ধাম যাত্রা স্থগিত করলেও প্রশাসনিক আধিকারিকদের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

রুদ্রপ্রয়াগ, চামোলি সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। কেদারনাথ, বদ্রীনাথ এলাকায় তুষারপাতও হচ্ছে। তার জেরেই চার ধাম যাত্রা বাতিল করা হল বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি আরও বলেন, “বিভিন্ন জায়গায় ধস নেমেছে। তার ফলে যান চলাচলেও সমস্যা হচ্ছে। চার ধাম যাত্রীদের কাছে আবেদন, তাঁরা যেন আবহাওয়া পরিষ্কার হওয়ার পরই যাত্রা শুরু করেন।” এদিকে, আবহাওয়া পরিষ্কার হতে এখনও কয়েকদিন সময় লাগবে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। মৌসম ভবনের তরফে সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাখণ্ডের দেরাদুন ও গারওয়াল জেলায় আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top