News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে ত্রিপুরায় কেন্দ্রীয় প্রতি মন্ত্রীর জনসর্ম্পক অভিযান কর্মসূচি
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে ত্রিপুরায় কেন্দ্রীয় প্রতি মন্ত্রীর জনসর্ম্পক অভিযান কর্মসূচি

আগরতলা, ২৬ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে রিপোর্ট কার্ড হাতে নিয়ে সোমবার দক্ষিণ ইন্দ্রনগর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে ত্রিপুরায় একমাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের রিপোর্ট কার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন সব মন্ত্রী সাংসদরা। এরই অঙ্গ হিসেবে দক্ষিণ ইন্দ্রনগর এলাকায় জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা পূরণে, সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের মাধ্যমে গত নয় বছরে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের নতুন অধ্যায় রচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি আরও বলেন, ২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক সাংসদকে নিজ নিজ কেন্দ্রে রিপোর্ট কার্ড হাতে নিয়ে জনসম্পর্ক অভিযান শুরু করতে হবে। তাই প্রতিবছরের ন্যায় এ বছর ও তাঁর নির্দেশকে মান্যতা দিয়ে দক্ষিণ ইন্দ্রনগর এলাকায় জনসম্পর্ক অভিযানে শুরু করেছেন, বলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী।

সাথে তিনি যোগ করেন, মানুষের সাথে জনসর্ম্পক অভিযানের পর বুঝতে পেরেছেন জনসাধারণ চাইছেন মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সকল অংশের মানুষ তাঁর নেতৃত্বে সরকারকে সমর্থন করেন। কারণ প্রধানমন্ত্রীর ফলে ত্রিপুরায় উন্নয়ন হয়েছে। প্রতিমা ভৌমিক ত্রিপুরার জনগণে কাছে আবেদন জানিয়েছেন, ভোট দিয়ে মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করুন।

Releated Posts

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top