News Flash

Image

নেশামুক্তি দিবসে অভিযানে নেমে কিশনগঞ্জে ৩৯ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত

কিশনগঞ্জ, ২৬ জুন (হি. স.) : নেশামুক্তি দিবসে অভিযানে নেমে ৩৯ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত। সোমবার অভিযান চালিয়ে বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে কিশনগঞ্জ সদর থানার পুলিশ। গ্রেফতার হয়েছে এক কারবারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার স্থানীয় পুরোনো খাগড়ার একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় দু’জন কারবারী। তবে পুলিশের হাতে ধরা পড়ে যায় মহম্মদ সালমান নামে এক কারবারী।
পুলিশ জানিয়েছে, এই মদ হোম ডেলিভারির জন্য লুকিয়ে রাখা হয়েছিল। ধৃতকে কিশনগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top