News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওডিশার গঞ্জামে দু’টি বাসের সংঘর্ষে মৃত ১০; আহত আরও ৮ জন, আর্থিক সাহায্যের ঘোষণা নবীনের
Image

ওডিশার গঞ্জামে দু’টি বাসের সংঘর্ষে মৃত ১০; আহত আরও ৮ জন, আর্থিক সাহায্যের ঘোষণা নবীনের

গঞ্জাম ও ভুবনেশ্বর, ২৬ জুন (হি.স.): ওডিশার গঞ্জাম জেলায় ওডিশা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (ওএসআরটিসি) বাসের সঙ্গে একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১০ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। রবিবার রাত একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গঞ্জাম জেলার দিগাপাহান্ডির কাছে। আহত অবস্থায় ওডিশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস এবং প্রাইভেট বাসের সমস্ত যাত্রীকে বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গঞ্জাম জেলার জেলাশাসক দিব্যজ্যোতি পরিদা বলেছেন, “দু’টি বাসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে এমকেসিজি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি আমরা। আহতদের মধ্যে একজনকে পরে কটকের একটি হাসপাতালে রেফার করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, ওএসআরটিসি বাসটি রায়গড়া থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল, প্রাইভেট বাসটি গঞ্জাম জেলার খান্দাদেউলি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বেরহামপুরের দিকে ফিরছিল।

ভয়াবহ এই দূর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিজনকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পট্টনায়েক।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top