News Flash

  • Home
  • দেশ
  • নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর, পুলিশ জানাল তদন্ত শুরু হয়েছে
Image

নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর, পুলিশ জানাল তদন্ত শুরু হয়েছে

নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক তরুণী। ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য লেডি হার্ডিঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটবার তদন্ত শুরু হয়েছে। নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম-সাক্ষী আহুজা। তাঁর বাড়ি দিল্লির প্রীত বিহারে। ভোপাল শতাব্দী ট্রেন ধরার জন্য নতুন দিল্লি রেল স্টেশনে এসেছিল সে।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, নতুন দিল্লি রেল স্টেশনের বাইরে বিদ্যুতের খুঁটি ধরার ফলে তরিদাহত হয়, তাতেই মৃত্যু হয়। বৃষ্টির জন্য স্টেশনের বাইরে জল জমে ছিল, সম্ভবত জমে থাকা জলে পা না দেওয়ায় জন্য সে বিদ্যুতের খুঁটি ধরে ফেলে। পুলিশ এই ঘটনায় মামলা রুজু করেছে।
সাক্ষীর বাবা বলেছেন, আমরা চন্ডীগড়ে যাচ্ছিলাম। আমি পার্কিং এলাকায় ছিলাম, সেই সময় খবর পাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার মেয়ের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২৮৭, ৩০৪-এ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top