News Flash

  • Home
  • প্রধান খবর
  • আকাশ পথে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

আকাশ পথে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (হি.স.) আকাশ পথে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত নির্বাচনে দলের হয় প্রচারের অংশ নিতে রবিবার বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই যাত্রার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। কড়া নিরাপত্তায় ঘেরা ছিল বিমানবন্দর । ছিলেন বিধান নগরের পুলিশ কমিশনার সহ একাধিক কর্তা।

উত্তরবঙ্গের কোচবিহার থেকে আগামীকাল, সোমবার পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভার পর সন্ধ্যায় ডুয়ার্সের মেটেলিতে (Meteli) যাবেন। সেখানেই রাত্রিযাপন করবেন তিনি। এরপর সেখান থেকে ডুয়ার্সের ক্রান্তি ব্লকের চেকেন্দা ভান্ডারী মাঠে মঙ্গলবার জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ক্রান্তি ব্লকে প্রথমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। রবিবার এই মাঠে হেলিকপ্টারের মহড়া হয়ে গেল। মাঠে ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারা সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। মাঠে দাঁড়িয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন, জেলা পরিষদের ২৪ টি আসন সহ নয়টি পঞ্চায়েত সমিতি ও ৮০ টি গ্ৰাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করবে।

উল্লেখ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আজ মুখ্যমন্ত্রী কলকাতা থেকে হাসিমারায় যাবেন। সেখান থেকে যাবেন কোচবিহার। এরপর সোমবার কোচবিহারের জনসভা সেড়ে ডুয়ার্সের মেটেলিতে যাবেন। মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে ব্যাপক উন্মাদনা উত্তরের দুই জেলায়।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top