News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলা জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত
Image

সিপাহীজলা জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ শনিবার বিশ্রামগঞ্জস্থিত সিপাহীজলা জেলা সভাধিপতির অফিসের কনফারেন্স হলে সিপাহীজলা জেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত, সম্পাদক উদয়ন চৌধুরী সহ কার্যকরী কমিটির সকল সদস্যরা৷
 সিপাহীজলা জেলা প্রেসক্লাবের রেজিস্ট্রেশন, জেলা প্রেসক্লাবের জন্য একটি ঘরের বন্দোবস্ত করা, জেলা প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী জমিনের বন্দোবস্ত করা, প্রত্যেক সদস্য কর্তৃক মাসিক চাঁদা প্রদান করা, প্রতি দুই মাস অন্তর অন্তরে কার্যকরী কমিটির বৈঠক এবং জম্পুইজলাতে একটি প্রেসক্লাব গঠন কোরআন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়৷ উক্ত বিষয়গুলোর উপর সভাপতি সম্পাদকসহ সকল সদস্যরা বিস্তারিত আলোচনা করেন, এবং গৃহীত বিষয়গুলোকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করেন৷ পরবর্তী সময়ে জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্তের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন নবনির্বাচিত কমিটি৷ যেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷ অন্যদিকে সভাপতি ও সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন দ্রুত সিপাহীজলা জেলা প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে৷ পাশাপাশি দ্রুতই জেলাশাসক, জেলা সভাপতি ও জেলা পুলিশ সুপারের নিকট সৌজন্যমূলক সাক্ষাৎকারের মাধ্যমে সাংবাদিকদের দাবি দাওয়া ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে৷

Releated Posts

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top