News Flash

  • Home
  • দেশ
  • আপাতত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বর্ষার সৌজন্যে ফিরেছে মনোরম আবহাওয়া
Image

আপাতত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বর্ষার সৌজন্যে ফিরেছে মনোরম আবহাওয়া

কলকাতা, ২৪ জুন (হি.স.): আপাতত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। নামবে তাপমাত্রার পারদও। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের সর্বত্রই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বর্ষা। তাই আগামী কিছু দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। গোটা রাজ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বিভিন্ন জেলায় শনিবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুত-সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য আগামীকাল বৃষ্টি খানিকটা কমতে পারে।

এদিকে, শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। কোথাও কোথাও থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। আলিপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের এক ডিগ্রি ওপরে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৫ টা ৩০ মিনিট পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এদিকে, বর্ষার বৃষ্টির সৌজন্যে দক্ষিণবঙ্গে ফিরেছে মনোরম আবহাওয়া।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top