News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সর্বভারতীয় ক্ষেত্রে নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় কলা মন্ডলের শিল্পী গৌতম দাস লোকনৃত্যে প্রথম
Image

সর্বভারতীয় ক্ষেত্রে নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় কলা মন্ডলের শিল্পী গৌতম দাস লোকনৃত্যে প্রথম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  সর্বভারতীয় ক্ষেত্রে নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় কলা মন্ডলের শিল্পী গৌতম দাস লোকনৃত্য পরীক্ষায় প্রথম স্থান এবং শ্রীমতি বৈদেহি দাস সর্বভারতীয় ক্ষেত্রে কত্থক নৃত্যে নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেছে৷ বঙ্গীয় সঙ্গীত পরিষদ কলকাতা এর অধীনে সর্বভারতীয় ক্ষেত্রে নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় কলা মন্ডলের শিল্পী  গৌতম দাস ’লোকনৃত্য’ পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছে৷ কলা মন্ডলের শিল্পী শ্রীমতি বৈদেহি দাস,  সর্বভারতীয় ক্ষেত্রে কত্থক নৃত্যে, নৃত্যরত্ন সপ্তম বর্ষ পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে রৌপ্য পদক পায়৷  আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে লোক নৃত্যে গোল্ড মেডেল এবং কত্থক নৃত্যে সিলভার মেডেল তুলে দেওয়া হয় শিল্পীদের৷ শিল্পীদের নৃত্য গুরু ছিলেন কলা মন্ডলের নৃত্য গুরু জবা ঘোষ সূত্রধর৷ সহযোগিতায় ছিলেন নৃত্য গুরু জবা ঘোষের ছাত্রী নৃত্যশিক্ষিকা শ্রীমতি অনিমিতা ভৌমিক, শ্রীমতি শতরূপা দত্ত চৌধুরী, শ্রীমতি সংগীতা দাস, তবলা গুরু দুলাল আচার্য, তবলা  শিক্ষক অশোক নাথ,  সংগীত গুরু শ্রীমতি সোমা দেব সূত্রধর, শ্রীমতি শুভঙ্করী আচার্য৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top