News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে কটুক্তি, ধর্মনগর থানায় মামলা দায়ের
Image

ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে কটুক্তি, ধর্মনগর থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  হিন্দু ভাবাবেগে আঘাত করায় তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির পক্ষ থেকে ধর্মনগরে মামলা দায়ের করা হয়েছে৷  দীনবন্ধু ঠাকুর যার প্রকৃত নাম সূর্যকান্ত নস্কর৷ পশ্চিমবঙ্গের ২৪ পরগনা দক্ষিণ এর একজন বাসিন্দা৷  পুরান অনুযায়ী অষ্টম দশাবতার শ্রীকৃষ্ণ৷ ফেসবুক এবং ইউটিউবে ওষুধের সাথে তুলনা করায় তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির পক্ষ থেকে উত্তর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ দীনবন্ধু ঠাকুর অর্থাৎ সূর্যকান্ত নস্কর নাকি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করছেন যাদের শরীরের রং কালো তারা অসুর বংশের৷ আরো জানা গেছে, এই দীনবন্ধু ঠাকুর নিজের স্ত্রীকে রেখে মাসি শাশুড়িকে নিয়ে পলায়ন করেছিলেন৷ অবশেষে অনেক খোঁজাখুঁজির পর মাসি শাশুড়ির বর বের করে তার স্ত্রীকে নিয়ে যান৷ এই সূর্যকান্ত নস্কর বিকাশ বাবুর বাড়িতে গান বাজনার যে সভা হতো তার সদস্য ছিলেন৷ বিকাশ বাবু একজন বিখ্যাত তবলচি৷ তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির সদস্যরা কোন মতেই কৃষ্ণের এই অপমান সহ্য না করে অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন৷ সনাতনী ধর্মে বিশ্বাসীরা কখনো কৃষ্ণের অপমান সহ্য করতে পারবে না বলে কীর্তনিয়া সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে৷ সূর্যকান্ত নস্করকে কঠিন শাস্তি প্রদানের জন্য আইনের দ্বারস্থ হয়েছেন বলে সম্পাদক বিমল নাথ জানিয়েছেন৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top