News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভক্তি বেদান্ত ন্যাশনাল সুকলের উদ্যোগেরক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ভক্তি বেদান্ত ন্যাশনাল সুকলের উদ্যোগেরক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  ইসকন মিশন পরিচালিত ভক্তি বেদান্ত ন্যাশনাল সুকলের উদ্যোগে শনিবার আগরতলায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবির কে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷  ইসকনের রথযাত্রা উৎসব উপলক্ষে ইসকনের ভক্তিবেদান্ত ন্যাশনাল সুকলের উদ্যোগে শনিবার আগরতলায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয় জগন্নাথের মাসির বাড়িতে৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন  মন্দির কর্তৃপক্ষ সহ অন্যান্যরা৷ এদিন রক্তদান শিবিরের উদ্দেশ্য ও মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ইসকন মিশনের কর্মকর্তারা বলেন রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট নিরসনের লক্ষ্যেই ভক্তিবেদান্ত ন্যাশনাল সুকলের পক্ষ থেকে রথযাত্রা উৎসব উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ তারা বলেন অনেক সময় গরীব অংশের মানুষ যাদের পক্ষে রক্তের যোগান দেওয়া সম্ভব নয় তারা রক্তের অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে পারছেন না৷ তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ভক্তি বেদান্ত ন্যাশনাল সুকল এই রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ ভবিষ্যতেও তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন৷

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top