News Flash

  • Home
  • দেশ
  • বীরত্বের সম্মানে প্রতীকী স্তম্ভ, শ্রীনগরে বলিদান স্তম্ভের শিলান্যাস করলেন অমিত শাহ
Image

বীরত্বের সম্মানে প্রতীকী স্তম্ভ, শ্রীনগরে বলিদান স্তম্ভের শিলান্যাস করলেন অমিত শাহ

শ্রীনগর, ২৪ জুন (হি.স.): শ্রীনগরের ‘বলিদান স্তম্ভ’-র শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে শ্রীনগরের কেন্দ্রস্থল প্রতাপ পার্কে ‘বলিদান স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অমিত শাহ। স্মৃতিসৌধটি শ্রীনগর স্মার্ট সিটি প্রকল্পের অধীনে নির্মিত হবে, যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই নির্মিত হবে ‘বলিদান স্তম্ভ’।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরে দু’দিনের সফরে রয়েছেন, উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে শহরের কেন্দ্রস্থল লাল চক এলাকা পরিদর্শন করেছিলেন তিনি, এরপর বীরত্বের সম্মানে প্রতীকী স্তম্ভ ‘বালিদান স্তম্ভ’-এর ভিত্তি স্থাপন করেন তিনি। কর্তব্যরত অবস্থায় জম্মু ও কাশ্মীর পুলিশের যে সমস্ত জওয়ানরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এদিন দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।

Releated Posts

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top