ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।। ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগেও বেশ ঘটা করে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপন করা হয়েছে। রাজপথ ধরে বের করা হয়েছে বড়ো মাপের রেলি। শুরু হয়েছে আগরতলার টাউন হলের প্রাঙ্গণ থেকে। নেতৃত্বে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আশীষ সাহা, সেক্রেটারি জেনারেল রূপক দেবরায়, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। সংবাদ সূত্রে জানানো হয়েছে, প্রায় চার শতাধিক ক্রীড়া প্রেমী সামিল হয়েছিলেন এই রেলি অনুষ্ঠানে। টাউনহলের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লক্ষীনারায়ণ বাড়ী রোড ধরে মহিলা মহাবিদ্যালয় ইত্যাদি রাজপথ ঘুরে শেষে টাউন হলের প্রাঙ্গণে এসেই শেষ হয়েছে রেলি। সংশ্লিষ্ট সকলকে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসো-র উদ্যোগেও রাজপথে রেলি অনুষ্ঠিত
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















