News Flash

  • Home
  • দেশ
  • স্বস্তির বৃষ্টি দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়, আকাশ কালো করে এসে নামল বর্ষণ
Image

স্বস্তির বৃষ্টি দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়, আকাশ কালো করে এসে নামল বর্ষণ

কলকাতা, ২৩ জুন (হি.স.): পূর্বাভাস মতোই স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা লাগোয়া দুই জেলা। বৃষ্টিতে ভিজেছে পূর্ব মেদিনীপুরও। শুক্রবার দুপুরে আকাশ কালো করে এসে বৃষ্টি নামে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ক্যানিং থেকে কাকদ্বীপ, বাসন্তী থেকে বকখালি, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে। বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে আবহাওয়া।

শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলি। মেঘলা ছিল দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, দিঘার আকাশ ছিল মেঘে ঢাকা। বেলা বাড়তেই বদলে যায় আবহাওয়া, অঝোরে বৃষ্টি নামে এই তিন জেলাজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী রবি ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top