News Flash

  • Home
  • খেলা
  • আগরতলার রাজপথে অলিম্পিক দিবসে টিওএ-র মেগা র‌্যালি
Image

আগরতলার রাজপথে অলিম্পিক দিবসে টিওএ-র মেগা র‌্যালি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।।হলো মেগা র‌্যালি। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে। অলিম্পিক দিবস উপলক্ষ্যে। শুক্রবার ভোরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। বিভিন্ন ইভেন্টের প্রায় দেড় হাজার ক্রীড়াবিদ অংশ নেয় ওই র‌্যালিতে। সকালে র‌্যালির উদ্বোধন করেন প্রদেশ বি জি পি-‌র সভাপতি তথা রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার চেয়ারম্যান রতন সাহা, সভাপতি দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, সচিব সুজিত রায়, রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথ প্রমুখ। ক্রীড়াক্ষেত্রে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য তা স্পষ্টভাবে জানিয়ে দেন চেয়ারম্যান রতন সাহা। পাশাপাশি ত্রিপুরা থেকে আরও দীপা কর্মকার বের করে আনা বর্তমান অলিম্পিক সংস্থার কর্তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি। বর্ণাঢ্য ওই র‌্যালি শহরের বিবিন্ন পথ পরিক্রমা করে আবার রবীন্দ্রভবনে এসে শেষ হয়। রাজ্য অলিম্পিক সংস্থার সচিব সুজিত রায় বলেন,” ক্রীড়াক্ষেত্রে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। আগামীদিনে আরও বহু পরিকল্পনা নেওয়া হবে ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য”‌‌। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top