News Flash

  • Home
  • দেশ
  • বালুরঘাটে কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার
Image

বালুরঘাটে কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

বালুরঘাট, ২৩ জুন (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিক্রম মণ্ডল (২২)। বাড়ি বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রায়নগর এলাকায়। বিক্রম বালুরঘাট কলেজে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করছিলেন। পরিবারের তরফে জানানো হয়, শুক্রবার সকালে বাড়িতে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে বালুরঘাট থানার পুলিশ।

Releated Posts

কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jun 15, 2026

ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন সুযোগ তৈরি করছে: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে এগিয়ে চলা ভারতের জন্য ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 15, 2026

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top