News Flash

  • Home
  • খেলা
  • শতরান করলেন বিশ্বনাথন, মার্কিন বড় ব্যবধানে জয়ী ব্রু জোয়াইন মথৌ
Image

শতরান করলেন বিশ্বনাথন, মার্কিন বড় ব্যবধানে জয়ী ব্রু জোয়াইন মথৌ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।।জোড়া শতরান। এন বিশ্বনাথন দেওয়ান এবং মার্কিন রিয়াং-‌এর। ওই দুজনের শতরানে বড় ব্যবধানে জয় পেলো ব্রু জোয়াইন মথৌ দল। পরাজিত করলো ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটিকে। ১৬৫ রানে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের সুপার লিগে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্রু জোয়াইন মথৌ দলের গড়া ৩৯৯ রানের জবাবে ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটি ২৩৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের এন বিশ্বনাথন দেওয়ান ১২৫ এবং মার্কিন রিয়াং ১২৪ রান করেন। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে  ব্রু জোয়াইন মথৌ দল বিশাল ৩৯৯ রান করে। দলের পক্ষে এন বিশ্বনাথন দেওয়ান ৮৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২৫, মার্কিন রিয়াং ৬৫ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১০ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২৪, সুরান্ত রিয়াং ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, অমল রিয়াং ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে রমেশ রিয়াং ৪০ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটি ৩৬.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নীহার রিয়াং ৭৯ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৮ এবং সুরেন্দ্র রিয়াং ৮৪ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। ব্রু জোয়াইন মথৌ দলের পক্ষে অলয় দেববর্মা ৫৮ রানে ৪ টি,মার্কিন রিয়াং ১৮ রানে ২ টি এবং প্রদীপ দেববর্মা ৪৫ রানে ২ টি উইকেট দখল করেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top