News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজের টাকা কেনা জমিতে রাস্তা সংস্কার করতে গিয়ে হুমকির শিকার মহিলা
Image

নিজের টাকা কেনা জমিতে রাস্তা সংস্কার করতে গিয়ে হুমকির শিকার মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷   বিশালগড়ের নেতাজি নগরে নিজের টাকা দিয়ে ক্রয় করা রাস্তা পাকা করতে গিয়ে  শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার মহিলা৷  ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ নিজের টাকায় ক্রয় করা রাস্তা পাকা করতে গিয়ে পার্শবর্তী বাড়ির লোকেদের হাতে হুমকির শিকার মহিলা, আতঙ্কে পরিবারের সদস্যরা৷ ঘটনা বিশালগড় পুর পরিষদের অন্তর্গত নেতাজিনগর ৯ নং ওয়ার্ডে৷ জানা যায় নেতাজি নগর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা অঞ্জলি দেবনাথের  মেয়ে গৌরী দেবনাথ মায়ের ক্রয় করা রাস্তা নিজ টাকা খরচা করে পাকা করতে যায়৷ আর ঠিক সেই সময়ই পার্শবর্তী বাসিন্দা তাপস দেবনাথ, পিন্টু পাল ,সুবল দাস মিলে গৌরি দেবনাথকে হুমকি দেয় সে যেন এই রাস্তাটি পাকা না করে৷ জানা যায় গৌরি দেবনাথের পার্শবর্তী বাড়ির তাপস দেবনাথ দীর্ঘদিন যাবৎ গৌরী দেবনাথের মায়ের ক্রয় করা রাস্তা দিয়ে নিজে বাড়িতে যাতায়াত করছে  এবং রাস্তাটিকে একপ্রকার খানাখন্দে পরিণত করে ফেলেছে৷ সে বিষয়ে গৌরী দেবনাথ তাপস দেবনাথকে জিজ্ঞাসা করলে তাপস দেবনাথ  অঞ্জলি দেবনাথ ও উনার মেয়ে গৌরী দেবনাথকে হুমকি দেয় যদি এই রাস্তাটি পাকা করে তাহলে আগুন জ্বলবে৷ তাপস দেবনাথের হয়ে  জায়গায় মাতববরি করতে আসে নেতাজী নগরের শুকনো মাছ ব্যবসায়ী সুবল দাস৷ সুবল দাস গৌরী দেবনাথকে স্পষ্ট জানিয়ে দেন এ রাস্তাটি যদি পাকা করে তাহলে তার বিপদ হবে৷ অসহায় গৌরী দেবনাথ জানান আমার মায়ের নিজের টাকা দিয়ে ক্রয় করা রাস্তাটি আমি পাকা করবো তার জন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হবে বলে আমি মনে করি না৷ তাপস দেবনাথ এবং সুবল দাস প্রতিনিয়তই গৌরী দেবনাথের মায়ের করা রাস্তা দিয়ে যাতায়াত করছে৷ সে জায়গায় গৌরী দেবনাথ তাদেরকে কোন রকম ভাবে বাধা দেয়নি৷ কিন্তু যখন দিনের পর দিন রাস্তাটিকে খানাখন্দে পরিণত করে ফেলেছে ঠিক সেই সময়ে গৌরী দেবনাথ তাদেরকে  রাস্তা দিয়ে চলাফেরা করতে  আপত্তি জানায়৷ আর তাতেই বাদে -বিপত্তি৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top