News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : সিপিএম-কংগ্রেস ছেড়ে ২৭৬ পরিবারের প্রায় ৭০০ ভোটার সামিল হলেন বিজেপিতে
Image

ত্রিপুরা : সিপিএম-কংগ্রেস ছেড়ে ২৭৬ পরিবারের প্রায় ৭০০ ভোটার সামিল হলেন বিজেপিতে

শান্তিরবাজার(ত্রিপুরা), ২২ জুন (হি. স.) : দক্ষিণ ত্রিপুরা জেলায় সিপিএম ও কংগ্রেসের ঘরে ধ্বস নেমেছে। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ওই দুই দল ছেড়ে ২৭৬ পরিবারের প্রায় ৭০০ ভোটার আজ বিজেপি-তে সামিল হয়েছেন। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করেছেন। এই যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, মন্ত্রী বিকাশ দেববর্মা, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, এমডিসি বিদ্যুত দেববর্মা সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

প্রসঙ্গত, তেইশের বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ি কেন্দ্র বামেদের হাতছাড়া হয়েছে। বিজেপি জোট শরিক দল আইপিএফটির শুক্লা চরণ নোয়াতিয়া ওই কেন্দ্র থেকে বিজয়ী হয়ে বর্তমানের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিধানসভা নির্বাচনের পর থেকেই জোলাইবাড়ি কেন্দ্রে বিরোধীদের দুর্বল করার লক্ষ্যে জোর চেষ্টা শুরু করেছেন শুক্লা চরণ নোয়াতিয়া এবং মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা। 

আজ তাতে সাফল্য মিলেছে। এদিন সিপিএম ও কংগ্রেস ছেড়ে ২৭৬ পরিবারের প্রায় ৭০০ ভোটার বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন। এই যোগদান সভা শেষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মূলত, লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার লক্ষ্যেই আলোচনা গুরুত্ব পেয়েছে। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top