News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারি স্বাস্থ্য কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ
Image

সরকারি স্বাস্থ্য কর্মচারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ

আগরতলা, ২২ জুন(হি.স.) : বৃহস্পতিবার আচমকা বিশালগড় মহকুমা হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন জেলা শাসক ডা. বিশাল কুমার।এদিন সময়মতো হাসপাতালে অনুপস্থিতির কারণে ২৪ জন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। এদিনের জন্য তাঁদের গরহাজির করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের হাসপাতালে সময়মতো অনুপস্থিত থাকার লিখিত কারণ জানানোর জন্য নির্দেশ দিয়েছেন সিপাহিজলা জেলা শাসক।

তিনি বলেন, ইতিপূর্বে একাধিকবার বিশালগড় মহকুমা হাসপাতালের রোগীর পরিষেবা নিয়ে অভিযোগ উঠছিল। আজ ৯টা নাগাদ বিশালগড় মহকুমা হাসপাতালে এসে তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন ২৪জন স্বাস্থ্য কর্মী সময় মতো হাসপাতালে আসেননি। তাই তাঁদের এদিন গরহাজির করা হয়েছে। সাথে হাসপাতালে অনুপস্থিত থাকার  লিখিত কারণ জানানোর জন্য নির্দেশ দিয়েছেন জেলা শাসক। অনুপস্থিত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে জেলা প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। তাঁর হুশিয়ারী, আগামী দিনেও এমন অভিযান জারি থাকবে। হি

Releated Posts

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top