News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের পর্যটন মানে শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, নিমগ্ন অভিজ্ঞতাও : প্রধানমন্ত্রী
Image

ভারতের পর্যটন মানে শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, নিমগ্ন অভিজ্ঞতাও : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.) : “আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে একটি কথা আছে ‘অতিথি দেবো ভব’ অর্থাৎ ‘অতিথি ঈশ্বর’। আর এটাই আমাদের পর্যটনের দৃষ্টিভঙ্গি। আমাদের পর্যটন মানে শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, নিমগ্ন অভিজ্ঞতাও।” বুধবার জি-২০ পর্যটন মন্ত্রীদের শীর্ষ সম্মেলনে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের জি-২০ সভাপতিত্বের সময়, আমরা গোটা ভারতে ১০০টি ভিন্ন স্থানে প্রায় ২০০টি বৈঠকের আয়োজন করছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “উচ্চ হিমালয় থেকে ঘন বন, শুকনো মরুভূমি থেকে সুন্দর সৈকত, অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে চিকিৎসা সুবিধা, ভারতে সবার জন্য কিছু না কিছু আছে!” মোদী বলেছেন, “ভারতে আমাদের প্রচেষ্টাগুলি আমাদের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ এবং একইসঙ্গে পর্যটনের জন্য বিশ্বমানের পরিকাঠামো তৈরির উপর কেন্দ্রীভূত।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিগত ৯ বছরে, আমরা দেশের পর্যটনের সম্পূর্ণ ইকো-সিস্টেম বিকাশে বিশেষ জোর দিয়েছি। পরিবহণ পরিকাঠামো থেকে শুরু করে আতিথেয়তা সেক্টর, দক্ষতা উন্নয়ন পর্যন্ত, আমরা পর্যটন সেক্টরকে আমাদের সংস্কারের কেন্দ্রবিন্দু হিসেবে রেখেছি।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “আতিথেয়তা সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক অগ্রগতির প্রচুর সম্ভাবনা রয়েছে। এটি অন্য যে কোনও সেক্টরের তুলনায় বেশি নারী ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে।”

Releated Posts

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top