News Flash

Image

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ

কৈলাসহর(ত্রিপুরা), ২১ জুন (হি.স.) : পানীয় জল ও বিদ্যুতের দাবিতে কুমারঘাট-কৈলাসহর  সড়ক অবরোধে সামিল হয়েছেন পূর্ব কাউলিকুরা ৩ নং ওয়ার্ডের এলাকাবাসী। প্রায় ১০-১২ দিন যাবৎ জল ও বিদ্যুতের সমস্যায় ভুগছেন তাঁরা। অবশেষে বুধবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়ক অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং অবরোধকারীদের সাথে কথা বলেছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, প্রায় ১০-১২ দিন যাবৎ কৈলাসহর পূর্ব কাউলিকুরা ৩ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এ বিষয়ে কৈলাসহর বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। এমনকি সংস্থার কর্মীরা ১০ দিন ধরে সংশ্লিষ্ট এলাকায়ও যাওয়ার প্রয়োজনবোধ করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে  বুধবার সকালে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কুমারঘাট-কৈলাসহর জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ছুটে গেছে। পুলিশ আধিকারিক অবরোধকারীদের সাথে কথা বলেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের  ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top