News Flash

  • Home
  • দেশ
  • বর্ষা এলেও বৃষ্টির সেভাবে দেখা নেই, রোদ-মেঘের খেলায় মেতেছে দক্ষিণবঙ্গ
Image

বর্ষা এলেও বৃষ্টির সেভাবে দেখা নেই, রোদ-মেঘের খেলায় মেতেছে দক্ষিণবঙ্গ

কলকাতা, ২১ জুন (হি.স.): বর্ষা এলেও বৃষ্টির সেভাবে দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হলেও, গরম থেকে রেহাই এখনও মেলেনি। কলকাতা ও লাগোয়া জেলাগুলি এখনও গরমে ঘামছে। এখনও স্বাভাবিকের নীচেই নামেনি তিলোত্তমার তাপমাত্রা, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বর্ষার বৃষ্টি শুরু না হলেও, উত্তরবঙ্গ বৃষ্টিতে বিপর্যস্ত। উত্তরবঙ্গে আগামী কিছু দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং-সহ উপরের দিকে পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নামতে পারে ধস। প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলি, এই সতর্কতাও জারি করা হয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top