News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন : জম্পুইজলার জয় রুখে পয়েন্টে ভাগ বসালো সাই-এসটিসি
Image

সি-ডিভিশন : জম্পুইজলার জয় রুখে পয়েন্টে ভাগ বসালো সাই-এসটিসি

জম্পুইজলা: ২(কাঙ, জিমেন)

সাই-এসটিসি: ২(প্রতাপ, দীনেশ)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।। দুই গোলে এগিয়ে থেকেও জয় অধরা জম্পুইজলা ফুটবল ক্লাবের। অপরদিকে ড্র-এর নাগপাশে আজও আটকে সাই-এসটিসি। প্রথম ম্যাচে ইকফাই ফুটবল ক্লাবের সঙ্গে সাই-এসটিসি গোলশূন্য ড্র করে পয়েন্টে ভাগ বসিয়েছিল। আজ, বুধবারও একই অবস্থা। পর পর দুই গোলে পিছিয়ে পড়লেও পরবর্তী সময়ে ঘুরে দাঁড়িয়ে সাই-এসটিসি খেলায় সমতা ফিরিয়ে আনে এবং শেষ পর্যন্ত ম্যাচ ড্র-তেই নিষ্পত্তি ঘটে। ফের দুই দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের গ্রুপ এ-র খেলায় সকালের ম্যাচে ১৩ মিনিটের মাথায় জম্পুইজলার কাঙ কিয়া মনি কাবী একটি গোল করে দলকে এগিয়ে দেয়। ৩০ মিনিটের মাথায় জিমেন জমাতিয়া আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-শূন্য করে নেয়। কিন্তু এক মিনিট বাদেই সাই-এসটিসি আগরতলার প্রতাপ মারাক একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে। প্রথমার্ধে জম্পুইজলা দুই-একে লিড পায়। দ্বিতীয়ার্ধে জম্পুইজলার ছেলেরা গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে চেষ্টা করলেও সফল হয়নি। কার্যত ৫১ মিনিটের মাথায় সাই-এসটিসি আগরতলার দীনেশ জমাতিয়া একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত আর কেউ গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি বলে ম্যাচ দুই-দুই গোলে ড্র-তে নিষ্পত্তি হয়। ‌ প্রথমার্ধের খেলায় জম্পুইজলার রাজেশ জমাতিয়া অসদাচরনের দায়ে রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখে। ম্যাচ পরিচালনায় ছিলেন আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, সুশান্ত দাস ও রাজিব ত্রিপুরা। দিনের খেলা: সকাল ৮টায় বিবেকানন্দ ক্লাব বনাম উমাকান্ত কোচিং সেন্টার।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top