News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকমাঘাট  কমিউনিটি হলে কৃষ্ণপুর মন্ডলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
Image

চাকমাঘাট  কমিউনিটি হলে কৃষ্ণপুর মন্ডলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জুন৷৷  কৃষ্ণপুর মন্ডল এর উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হলে মঙ্গলবার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের ৯ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা সাধারণ কার্যকর্তা সহ সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে নরেন্দ্র মোদির কার্যকালে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন৷এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে কৃষ্ণপুর  মন্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক সাংঘটনিক সভা৷ সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর বিধান সভার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিজন কর, কৃষ্ণপুর মন্ডল সভাপতি তপন নমঃদাস সহ অন্যান্যরা৷   এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকালে ভারত অনেক এগিয়ে গেছে, বিশেষ করে নরেন্দ্র মোদির কার্যকালের দৌলতে ভারতের বর্তমান তথা ভবিষ্যৎ অনেকটাই সুগঠিত৷ পাশাপাশি এই সময়ের মধ্যে সরকার বিভিন্নভাবে গোটা দেশ এর আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে বলেন মন্ত্রী বিকাশ বিকাশ দেববর্মা ৷ ত্রিপুরা সহ বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জীবন জীবিকার মানের প্রসারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার বিগত ৯ বছরে দেশকে নতুন দিশা দেখিয়েছে বলে মন্ত্রীর দাবি৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top