News Flash

  • Home
  • দেশ
  • মেখলিগঞ্জে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিশুর
Image

মেখলিগঞ্জে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিশুর

উছলপুকুরি, ২০ জুন (হি. স.) : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ২০৮ উছলপুকুরি এলাকায় জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চিত্তরঞ্জন বর্মন(৭)। এদিন দুপুরে তিন বন্ধু বাড়ির পাশে জলসুয়া নদীতে মাছ ধরার জন্য গিয়েছিল। মাছ ধরার সময় এক জন নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবার ও স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা খোঁজার পরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ওই শিশুকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি শিশুটিকে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মেখলিগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top