News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে জাপোরিঝিয়ায় গ্রাম পুনরুদ্ধার করল ইউক্রেন
Image

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে জাপোরিঝিয়ায় গ্রাম পুনরুদ্ধার করল ইউক্রেন

কিয়েভ, ১৯ জুন (হি. স.) : রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। বেশ কিছু জায়গায় সফলতাও পাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে জাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রাম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় সৈন্যরা। খবরে এমনটাই জানা গেছে সোমবার ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা জাপোরিঝিয়া অঞ্চলের পশ্চিমের গ্রাম পিয়াতিখাটকি পুনরুদ্ধার করেছে। চলতি মাসের শুরুতে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে এই ফ্রন্টে এটি কিয়েভের দ্বিতীয় জয়।
আংশিক-অধিকৃত জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ বলেছেন, ইউক্রেন গ্রামটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। রুশ সেনারা গোলাবর্ষণের মাধ্যমে পাল্টা আক্রমণের চেষ্টা করছে।

ইউক্রেন এই অঞ্চলগুলোতে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। তারা ছোট ছোট অগ্রগতি করেছে। তবে রাশিয়ান বাহিনী ইউক্রেনের দক্ষিণে তুলনামূলকভাবে কার্যকর প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করছে।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top