News Flash

  • Home
  • খেলা
  • ক্যারাটে খেলোয়াড় বিপ্রজিতের জন্মদিন উদযাপনে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ক্যারাটে খেলোয়াড় বিপ্রজিতের জন্মদিন উদযাপনে রক্তদান শিবির অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। ক্যারাটে খেলোয়াড়ের জন্মদিন উদযাপন উপলক্ষে আজ, সোমবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় আগরতলা রবীন্দ্রভবন প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এই বছরও ক্রীড়া সংগঠক তনয় দাসের ছেলে বিপ্রজিত দাসের দশম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরই বিপ্রজিতের এই জন্মদিনটি বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। বিপ্রজিত দাস পরপর দুবার আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দেশের হয়ে খেলে রাজ্য এবং দেশের জন্য স্বর্ণপদক এনেছে। উল্লেখ্য , রক্তদান শিবির অনুষ্ঠানে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এবং আই পি এস কিরণ কুমার সহ অন্যান্য বিশেষ অতিথিরাও উপস্থিত ছিলেন । প্রত্যেকেই বিপ্রজিতের দীর্ঘায়ুর পাশাপাশি খেলাধুলা এবং পড়াশোনায় আরো সাফল্য কামনা করেছেন। এ ধরনের সামাজিক কর্মকান্ড আয়োজনে বিপ্রজিতের পিতা-মাতা সহ পরিবার-পরিজনদের ভূয়ষী প্রশংসা করেন। বিপ্রজিতের হয়ে তার পিতা তথা ক্রীড়া সংগঠক তনয় দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top