News Flash

  • Home
  • বিদেশ
  • ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই
Image

ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার ভূমিকম্প, হতাহতের খবর নেই

ক্যালিফোর্নিয়া, ১৯ জুন (হি. স.) : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া । স্থানীয় সময় রবিবার ক্যালিফোর্নিয়া উপসাগরে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা কার্যালয় নিশ্চিত করেছে যে, ভূমিকম্প অনুভূত হওয়া এলাকায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য স্রোতের কারণে বন্দরগুলোতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্পের কিছুক্ষণ পরই মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বলেছে, মার্কিন পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় কোনও সুনামির আশঙ্কা নেই।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top