News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার দুই বিশিষ্ট নাগরিকের সাথে সাক্ষাৎ নাড্ডার
Image

ত্রিপুরার দুই বিশিষ্ট নাগরিকের সাথে সাক্ষাৎ নাড্ডার

আগরতলা, ১৭ জুন(হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগদান করতে গতকাল রাতে ত্রিপুরায় আসলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ সকালে ত্রিপুরার দুই বিশিষ্ট নাগরিকের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন তিনি। সাক্ষাৎ শেষে সেখান থেকে শান্তিরবাজার জনসভার উদ্দেশ্য রওয়না দেন তিনি। সেখানে সভা শেষে দুপুরেই অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে চলে গেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরে কার্যকাল জনসম্মুখে তুলে ধরার জন্য গতকাল শুক্রবার রাতে ত্রিপুরায় আসলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপ–মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃত্বগণ এম.বি.বি বিমানবন্দরে রাতে নাড্ডাকে স্বাগত জানিয়েছিলেন।

আজ সকালে সর্ম্পক থেকে সমর্থন কর্মসুচির অংশ হিসেবে জে পি নাড্ডা প্রথমে বিজয় কুমার চৌমুহনী স্থিত ত্রিপুরার বিশিষ্ট সংগীত শিল্পী তিথি দের্ববমার বাসভবনে গিয়েছিলেন। জে পি নাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের সমস্ত উন্নয়ন মূলক কাজ সম্বলিত একটি বই তিথি দের্ববমার হাতে তুলে দিয়েছেন। তারপর সেখান থেকে জাতীয় জিমনাস্টিক কোচ বিশ্বেশ্বর নন্দীর প্রগতি রোড স্থিত বাড়িতে যান। শ্রী নন্দীর হাতেও মোদীর উন্নয়নমূলক কাজ সম্বলিত একটি বই তুলে দিয়েছেন জেপি নাড্ডা। পাশাপাশি তাঁদের উভয়ের সঙ্গেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে সেখান থেকে তিনি শান্তিরবাজার জনসভার উদ্দেশ্যে রওয়না দিয়েছিলেন। জনসভা শেষে তিনি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top