News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপরা মথায় বড়সড় ভাঙ্গন, ১৩ জন শীর্ষ নেতৃত্ব যোগ দিলেন বিজেপি-তে
Image

তিপরা মথায় বড়সড় ভাঙ্গন, ১৩ জন শীর্ষ নেতৃত্ব যোগ দিলেন বিজেপি-তে

আগরতলা, ১৭ জুন (হি.স.) : তিপরা মথায় বড়সড় ভাঙ্গন দেখা দিয়েছে। মানুষের জন্য কাজের তাগিদে একসাথে তিপরা মথার ১৩ জন শীর্ষ নেতৃত্ব আজ বিজেপিতে যোগ দিয়েছেন। দলীয় মুখ্য কার্যালয়ে তাঁদের বরণ করে নেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে ছিলেন বিজেপি জনজাতি মোর্চার সভাপতি তথা মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সাংসদ রেবতী ত্রিপুরা। রাজ্যের প্রধান বিরোধী দলের ঘরে বিজেপির হানায় স্বাভাবিকভাবেই তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে ভীষণ চিন্তায় ফেলবে, তা অস্বীকার করার সুযোগ নেই। 

বিজেপিতে যোগ দিয়ে তিপরা মথার বরিষ্ঠ নেতা বিচিং দেববর্মা বলেন, মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যেই দলত্যাগ করেছি। আজ তিপরা মথা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। তাঁর অভিযোগ, তিপরা মথা এডিসি পরিচালনা করছে। কিন্তু, নিয়ম অনুযায়ী কিছুই হচ্ছে না সেখানে। সাথে তাঁর বক্তব্য, গ্রেটার তিপরাল্যান্ডের দাবির সাংবিধানিক বৈধতা রয়েছে। কিন্তু, ওই বাস্তব ভিত্তি নিয়ে সন্দেহ রয়েছে। জনজাতি অংশের মানুষ ওই দাবি পূরণে আদৌ উপকৃত হবেন, নিশ্চিত হতে পারছি না। তাই, আজ তিপরা মথা ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছি।

তাঁদের স্বাগত জানিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, জনজাতি উন্নয়নে আমরা বরাবরই প্রাধান্য দিয়ে থাকি। বিজেপির প্রতি সেই আস্থা থেকেই তিপরা মথা ছেড়ে ১৩ জন নেতৃত্ব পদ্ম শিবিরে যোগ দিয়েছেন।

Releated Posts

উত্তর-পূর্ব ভারতে ১৪ কোটি টাকা মূল্যের ৭১ লক্ষ চোরাচালানকৃত বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিআরআই : গ্রেপ্তার চার

নয়াদিল্লি: ১২ জুন: বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর-পূর্ব ভারতে একাধিক…

ByByReshmi Debnath Jun 13, 2026

জনগণকে বিব্রত করতে রাজ্যে বিজেপি ও তিপরা মথার মধ্যে মতপার্থক্যের ছবি তুলে ধরা হচ্ছে: বিরোধী দলনেতা

আগরতলা, ১২ জুন: প্রদ্যোত কিশোর দেববর্মণের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারী নিহত

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ জুন: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লাঠিয়াপূড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারীর মৃত্যুর ঘটনা…

ByByReshmi Debnath Jun 13, 2026

নীতি আয়োগের বৈঠকে ত্রিপুরার উন্নয়ন অগ্রাধিকারের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জুন: উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের নিয়ে নীতি আয়োগ আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তঃক্রিয়ামূলক বৈঠকে অংশগ্রহণ করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top