News Flash

  • Home
  • খেলা
  • ভিকির ৫ উইকেট, স্বস্তি জেসিসি-রব্যাটিং ব্যর্থতায় চাপে কসমোপলিটন
Image

ভিকির ৫ উইকেট, স্বস্তি জেসিসি-রব্যাটিং ব্যর্থতায় চাপে কসমোপলিটন

কসমোপলিটন: ১৪৬/৮(৪০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন।। লড়াই করার মানসিকতা নিয়েই খেলছে কসমোপলিটন। উইকেট এবং আউটফিল্ড দুটোই ফ্যাক্টর। প্রথম দিনে কার্যত অর্ধেকের চেয়েও কম খেলা হয়েছে। ইতোমধ্যে যা হয়েছে সেই ৪০ ওভার খেলে কসমোপলিটন আট উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ রয়েছে। নাইট ওয়াচম্যানের ভূমিকায় থাকা দেবপ্রসাদ সিংহ এবং চন্দন রায় সহ অপেক্ষমানের তালিকায় থাকা চৌধুরী জুনেদ কালামের ইচ্ছে রয়েছে দলকে আরো কিছুটা টেনে অন্ততপক্ষে ২ শতাধিক রান সংগ্রহ করা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত যোগেশ চক্রবর্তী লিগ ২০১৯-২০ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলা হলেও প্রথম দুটি অনাংসিত ম্যাচে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দুদল-ই মোট ২ করে পয়েন্ট পেয়ে এবারের মতো রানার্স, চ্যাম্পিয়ন অধরা থেকে যাচ্ছে। আজ, বৃহস্পতিবার থেকে লড়াইয়ে নেমেছে নিয়ম রক্ষার ম্যাচ তথা তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক খেলায়। এমবিবি স্টেডিয়ামে প্রাকৃতিক কারণেই খেলা শুরুতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অবশেষে দুপুর ১:৩০ টায় ম্যাচ শুরুতে টস জিতে কসমোপলিটন প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত ৪০ ওভার খেলার সুযোগ পায়। ওপেনার উইকেট রক্ষক বাবুল দে-র ৪৯ রান এবং তন্ময় ঘোষের ২৪ রান কিছুটা উল্লেখ করার মতো। জয়নগর ক্রিকেট ক্লাবের ভিকি সাহা দুর্দান্ত বোলিং করেছেন, ৪৮ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছে। বিপিন কুমার শর্মা ও অমরেশ দাস পেয়েছে একটি করে উইকেট। ওপেনার বাবুল ৮২ বল খেলে সাতটি বাউন্ডারি মেরে ৪৯ রান সংগ্রহ করেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top