News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা সহ একাধিক জেলার বৃষ্টির পূর্বাভাস, ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়
Image

কলকাতা সহ একাধিক জেলার বৃষ্টির পূর্বাভাস, ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়

কলকাতা, ১৫ জুন (হি. স.) : দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর জন্য খুশির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে, সঙ্গে বৃষ্টিপাতও। পাশাপাশি উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। গত কয়েকদিন ধরেই গুমোট গরমে রীতিমতো অস্বস্তিতে শহরবাসী। কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ।বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি এবং বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে রয়েছে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। এছাড়াও মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়, সঙ্গে বৃষ্টি। স্বাভাবিকভাবেই এই জেলাগুলিতে ফিরবে স্বস্তি। অন্যদিকে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনাও। এই জেলাগুলি হল- পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম।উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত। সেখানে ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। জানা গিয়েছে, বৃহস্পতিবারও উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top