News Flash

  • Home
  • প্রধান খবর
  • সেন্থিল বালজির গ্রেফতারি আসলে গণতন্ত্রের হত্যা, মন্তব্য তামিল মন্ত্রী সুব্রামানিয়ামের
Image

সেন্থিল বালজির গ্রেফতারি আসলে গণতন্ত্রের হত্যা, মন্তব্য তামিল মন্ত্রী সুব্রামানিয়ামের

চেন্নাই, ১৪ জুন (হি.স.) : তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রী সেন্থিল বালজির গ্রেফতারের তীব্র নিন্দা করলেন তামিলনাড়ুর মন্ত্রী মা সুব্রামানিয়াম। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেছেন, সেন্থিল বালাজির গ্রেফতার হওয়া আসলে গণতন্ত্রের হত্যা। সংসদ নির্বাচনের আগে ডিএমকে-কে কোণঠাসা করার জন্য এটি করা হয়েছে। গ্রেফতারে কোনো পদ্ধতি অনুসরণ করা হয়নি…বিজেপি একটি ভুয়ো বর্ণনা তৈরি করার চেষ্টা করছে যে ডিএমকে একটি দুর্নীতিগ্রস্ত দল। তারা ইডি-র মতো প্রতিষ্ঠানের সহায়তায় এটি করার চেষ্টা করছে। পাটনায় ঐক্যবদ্ধ বিরোধী দলের বৈঠক হতে চলেছে, নার্ভাস হয়ে বিজেপি এই কাজ করছে।

উল্লেখ্য, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় সেন্থিলকে, পরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালেও ভর্তি হন। সেন্থিলের গ্রেফতারের নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী এম মে স্ট্যালিনও। প্রসঙ্গত, সেন্থিলকে আগামী ২৮ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top