News Flash

Image

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন৷ ঘটনা মঙ্গলবার বেলা দুইটা নাগাদ খোয়াই কমলপুর সড়কের জাম্বুর এলাকায়৷ আহতরা হল নাসেরা বেগম এবং নুরু উদ্দিন৷ তাদের বাড়ি কমলপুর৷ অপর আহত ব্যক্তির নাম রতন তাঁতি, বাড়ি খোয়াই লাটাবাড়ি এলাকায়৷ মঙ্গলবার দুপুর নাগাদ কমলপুর থেকে নিজ পালসার বাইক নিয়ে খোয়াই আসছিল নুরুদ্দিন এবং নাসারাবেগম৷ অপরদিক থেকে আরও একটি বাইক নিয়ে রতন তাঁতি কমলপুরের দিকে যাচ্ছিল৷ জাম্বুরা এলাকায় আসতেই একটি বাঁকে মোড় নিতে গিয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ সংঘর্ষে দুই বাইক থেকে তিনজনই ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়৷খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়৷এদের মধ্যে নাসারা বেগম এবং নুরুদ্দিনের শারীরিক অবস্থা সংকট জনক হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷ রতন তাঁতী বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্থ দুটি বাইক আটক করে থানায় নিয়ে যায়৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জাম্বুরা এলাকায়৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top